অপহরণকারীকে পিটিয়ে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গতকাল বুধবার পাঁচ বছর বয়সী এক মেয়েশিশুকে অপরহণের চেষ্টার সময় স্থানীয় লোকজন অপহরণকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। আটক ওই অপহরণকারীর নাম ঝুমন মিয়া (২৩)। তাঁর বাড়ি ময়মনসিংহ শহরে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ওই শিশুর পরিবার সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে পৌর শহরের মধ্যবাজার এলাকা থেকে ঝুমন মিয়া ওই এলাকার পাঁচ বছর বয়সী এক মেয়েশিশুকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। পালিয়ে যাওয়ার পথে মোদকপট্টি এলাকায় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে ঝুমন মিয়াকে হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত এলাকাবাসী ঝুমন মিয়াকে পিটুনি দিয়ে গৌরীপুর থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখ বলেন, ঝুমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।