অপহরণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ঢাকার সাভারের কাপড় ব্যবসায়ী দিদার হোসেনকে গতকাল শুক্রবার অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, দিদার হোসেন গতকাল দুপুরে রূপগঞ্জের গাউছিয়ার এক ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা তুলতে যান। ফেরার পথে দুপুরে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁকে অপহরণ করে। অভিযোগকারী সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামীকে মুক্তিপণের জন্য অপহরণ করে অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখেছে সন্ত্রাসীরা।’ থানার ওসি মঞ্জুর কাদের বলেন, ওই ব্যবসায়ীকে খোঁজা হচ্ছে।