অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে গত রোববার রাতে আবদুল বাতেন নামের এক ইতালিপ্রবাসীকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বিকেল পর্যন্ত আবদুল বাতেনকে উদ্ধার করা সম্ভব হয়নি। বাতেনের বাড়ি দেওপাড়া গ্রামে।

বাতেনের স্ত্রী ফাতেমা আক্তার জানান, বাতেন সম্প্রতি ইতালি থেকে ছুটিতে বাড়ি আসেন। রোববার রাত নয়টার দিকে তিনি দেওপাড়া গ্রামের বাড়ির সামনে একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাঁকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।