প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোশারফ হোসেন (৮) নামে এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। মোশারফ ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। সে রামচন্দ্রদী আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, গত বুধবার বিকেলে উপজেলার রামচন্দ্রদী বাড়ির পাশে মোশারফ তার সহপাঠীদের সঙ্গে খেলছিল। এমন সময় প্রাইভেট কারে করে কয়েকজন যুবক এসে মোশারফকে জোর করে প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। রাতে স্বজনেরা বিষয়টি গোপালদী ফাঁড়ি পুলিশ ও আড়াইহাজার থানা–পুলিশকে জানিয়েছে।