প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগরের তারানিপুর গ্রামের আবদুল মজিদ তাঁর ছেলেকে খুঁজে পাচ্ছেন না। তাঁর অভিযোগ, তাঁর ছেলে ইসরাফিলকে (১৫) অপহরণ করে ভারতে অথবা অন্য কোথাও লুকিয়ে রাখা হয়েছে। এমনকি তাকে ইটভাটায় নিক্ষেপ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। আর ছেলে অপহরণের এসব অভিযোগ শ্যামনগরের কৈখালী ইউপি চেয়ারম্যান আবদুর রহিমসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে। তবে আবদুর রহিম বলেন, তাঁর বিরুদ্ধে করা এ অভিযোগ মিথ্যা। তিনি চেয়ারম্যান নির্বাচনে জয়ী হওয়ার পর তাঁর প্রতিপক্ষ এ ধরনের কল্পনাপ্রসূত অভিযোগ আনছেন। পাশাপাশি আবদুল মজিদকে দিয়ে মামলা করিয়েছেন। ১৫ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে শ্যামনগর থানা-পুলিশ মামলাটি গ্রহণ করেন।