প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিপণ নিয়ে স্কুলছাত্রকে ছেড়ে দেওয়ার ঘটনায় মহসিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যা ব। গত মঙ্গলবার রাতে রাজধানীর খিলক্ষেত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যা ব সূত্র জানায়, ২০ মে দুপুরে তিন যুবক খিলক্ষেত এলাকায় বাসার সামনে থেকে স্কুলছাত্র দীপুকে অপহরণ করে। এরপর তারা দীপুর ব্যবসায়ী বাবার কাছে সাড়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। র্যা ব-পুলিশকে জানালে দীপুকে মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারীরা। অপহরণকারীদের কথামতো ওই দিন রাতে খিলক্ষেত পানির ট্যাংক এলাকায় আরাফাত নামে একজনের হাতে সাড়ে ১০ লাখ টাকা তুলে দেন শিশুটির বাবা। র্যা ব-১-এর সহকারী কমিশনার ফজলে এলাহী জানান, মুক্তিপণের টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে আনার পর দীপুর মা-বাবা ঘটনাটি তাঁদের জানান। নিজস্ব প্রতিবেদক|