অপহরণের চার দিন পর উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে অপহরণের চার দিন পর আতিকুর রহমান (২২) নামের এক যুবককে উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে নগরের পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন জনি (২২), আরিফ (২০) ও সোহেল (১৮)। অপহরণকারীরা অপহরণের ঘটনা ও আতিকের সঙ্গে তাঁদের পূর্ব পরিচয় থাকার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
নগরের ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর বলেন, ১৮ অক্টোবর রাতে আতিককে চাকরি দেওয়ার কথা বলে তাঁর ইপিজেডের নারিকেলতলা এলাকার বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে পুলিশকে অবহিত করেন। এর মধ্যে গত বুধবার দুপুরে আতিকের বড় ভাই আবু সিদ্দিকের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিকাশের মাধ্যমে পাঠাতে বলেন অপহরণকারীরা।