অপহরণের চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীতে এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে গতকাল সোমবার সকালে রাস্তায় মারধর ও অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শহরের কলেজ রোডের একটি করাতকলের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই ছাত্রী সকালে পরীক্ষা দেওয়ার জন্য তার মায়ের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিল। পথে তিন-চারজন অটোরিকশাটির গতিরোধ করে তাকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করে। ওই ছাত্রীর মা অভিযোগ করেন, হামলাকারীরা এ সময় তাঁর মেয়েকে অপহরণের চেষ্টা করলে তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মেয়েকে আঘাত করে পালিয়ে যায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।