অপহরণের ছয় দিন পর বাউলশিল্পী সাগরিকা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণের ছয় দিন পর সিরাজগঞ্জের তাড়াশ থানার পুলিশ অভিযান চালিয়ে বাউল কণ্ঠশিল্পী সাগরিকাকে সিলেট জেলার বিয়ানীবাজার থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহরণকারী দলের সদস্য রিপন (৩৫) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
তাড়াশ থানার পুলিশ সূত্র জানায়, পাবনার ভাঙ্গুড়া উপজেলার সিংগাড়ী গ্রামের ফারুক হোসেনের স্ত্রী বাউলশিল্পী সাগরিকা তাড়াশ উপজেলার খালকুলা গ্রামে তাঁর বোনের বাড়ি বেড়াতে আসেন। ৫ ফেব্রুয়ারি অপহরণকারীরা সাগরিকার মুঠোফোনে ফোন করে গানের জন্য অগ্রিম টাকা দেওয়ার কথা বলে খালকুলা ব্রিজের কাছে ডেকে নেয়। ওই দিন দুপুরে সাগরিকা খালকুলা ব্রিজের কাছে এলে অপহরণকারীরা তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাঁকে খোঁজাখুঁজি করে না পেয়ে ৮ ফেব্রুয়ারি সাগরিকার স্বামী ফারুক হোসেন তাড়াশ থানায় একটি অপহরণ মামলা করেন।