অপহরণের তিন দিন পর ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে অপহৃত হওয়া ব্যবসায়ী রবিউল ইসলামকে (৩২) গতকাল বুধবার নীলফামারী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। রবিউলকে ২৪ আগস্ট উপজেলার গোডাউন ঘাট এলাকা থেকে অপহরণ করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার কুড়িবিশা বাঁধের পাড় গ্রামের আবদুল আলমের ছেলে জিল্লুর রহমান (৩৫) ও একই গ্রামের নওশাদ আলীর ছেলে আবদুর রশিদ (৪০)।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে রবিউলকে অপহরণ করা হয়। অপহরণে সহায়তা করেন রবিউলের ভগ্নিপতি গোলাম রব্বানী। এরপর রবিউলের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় অপহৃত রবিউলের ছোট ভাই নজিউর রহমান বাদী হয়ে ২৫ আগস্ট রংপুরের গঙ্গাচড়া থানায় জিল্লুর রহমান, আবদুর রশিদ ও ভগ্নিপতি গোলাম রব্বানীকে আসামি করে একটি অপহরণ মামলা করেন। জিল্লুর ও রশিদ স্থানীয় সন্ত্রাসী হিসেবে পরিচিত। পরে গতকাল দুপুরে পুলিশ অভিযান চালিয়ে চওড়াবড়গাছা ইউনিয়নের উত্তর চওড়া গ্রামের মনছুর আলীর বাড়ি থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী জিল্লুর ও আবদুর রশিদকে গ্রেপ্তার করা হলেও গোলাম রব্বানী পালিয়ে যান।