অপহরণের পর চাঁদা দাবি চারজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী শহরের খন্দকারপাড়া এলাকায় চাঁদার দাবিতে আমির হোসেন নামের এক ব্যক্তিকে আটকে নির্যাতনের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো মো. রাহাত, জহিরুল ইসলাম, মো. শিপন ও শাহরিয়ার।
অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় করা মামলায় আদালতের মাধ্যমে গতকাল শনিবার চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেনের ভাষ্যমতে, খন্দকারপাড়ার রাহাত ও তাঁর সহযোগীরা বৃহস্পতিবার বিকেলে একই এলাকার আমির হোসেনকে দুই লাখ টাকা চাঁদার দাবিতে অপহরণ করে। তাঁকে রাহাতদের বসতঘরে আটকে রেখে নির্যাতন করে। পরে ১০ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে শুক্রবার ভোরে ছেড়ে দেওয়া হয়।
ওসি জানান, এ ঘটনায় আমির হোসেন থানায় লিখিত অভিযোগ করলে শুক্রবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়।