অপহরণের পর দুবাই প্রবাসীকে হত্যা, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইপ্রবাসী রফিকুল ইসলাম হত্যার ঘটনায় গত সোমবার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন রফিকুলের ভাতিজি আঁখি আক্তার, আঁখির স্বামী মোজাম্মেল হোসেন ও ভাই জাকিরুল। গতকাল মঙ্গলবার আঁখি ও মোজাম্মেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গতকাল রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ফরিদউদ্দিন এসব তথ্য জানান। তিনি বলেন, নিহত রফিকুল সম্পর্কে আঁখির চাচা। পাঁচ বছর দুবাই থাকার পর সম্প্রতি রফিকুল দেশে ফিরেছিলেন। তিনি সপরিবারে রামপুরায় থাকতেন। আঁখি থাকেন যাত্রাবাড়ী এলাকায়।