অপহরণের পর ধর্ষণ, ছয় দিন পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে এবার এক বিধবাকে (৩২) অপহরণের পর নৌকায় নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পওয়া গেছে। ঘটনার ছয় দিন পর গত মঙ্গলবার রাতে অপহৃত নারীকে গ্রামবাসীর সহযোগিতায় উদ্ধার করেছে পুলিশ। তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১২ মার্চ রাতে ওই নারীকে অপহরণ করা হয়। মঙ্গলবার রাতেই ওই নারীর দেবর অজ্ঞাতনামা চার যুবকের বিরুদ্ধে রামপাল থানায় মামলা করেন। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি রাতে রামপালে বন্ধুর সঙ্গে দেখা করতে এসে খুলনার
বটিয়াঘাটা উপজেলার এক তরুণী চার যুবকের গণধর্ষণের শিকার হয়েছিলেন।