অপহরণের পর ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক কিশোরীকে (১৪) অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ওই তরুণী বাদী হয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে ধর্ষণ মামলা করেছে।
মামলার আরজিতে ওই কিশোরী উল্লেখ করে, উপজেলার সাদিপুর ইউনিয়নের মুন্দিরপুর গ্রামের ডালিম মিয়া দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় গত ১১ অক্টোবর ডালিম ও সহযোগীরা বাড়ি থেকে তুলে নিয়ে মুন্দিরপুর কাঠবাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। ডালিম ও তার সহযোগীরা এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে পালিয়ে যায়। এত দিন অসুস্থ থাকায় চিকিৎসা করার কারণে মামলা করতে দেরি হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল হক বলেন, মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।