অপহরণের পর ধর্ষণের শিকার গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরা বস্তিতে গত বুধবার অপহৃত এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ইমরান হোসেন নামের এক যুবককে আটক করেছে।
রামপুর থানা-পুলিশ জানায়, বুধবার সকাল আটটার দিকে রামপুরা বাসস্ট্যান্ডের কাছ থেকে তিন বখাটে যুবক অস্ত্রের ভয় দেখিয়ে ওই গৃহবধূকে অপহরণ করেন। পূর্ব রামপুরা জামতলা বস্তির একটি ঘরে নিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। এরপর গৃহবধূ সেখান থেকে পালিয়ে এসে সবাইকে ঘটনা জানান। রামপুরা থানা-পুলিশ এ ঘটনায় মামলা করে। পুলিশ রামপুরা বস্তি থেকে ইমরান নামের এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। গতকাল সকালে ধর্ষণের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসিসির সমন্বয়ক বিলকিস বেগম প্রথম আলোকে বলেন, গৃহবধূ অসুস্থ। তাঁর শরীরে নির্যাতনের আলামত আছে।