অপহরণের পর হত্যা করে লাশ নদীতে ফেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বানিনাথপুর গ্রামে গতকাল সোমবার সকালে এক যুবককে অপহরণের পর হত্যা করে লাশ মেঘনা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।
বানিনাথপুর গ্রামের বাসিন্দা জলিল ব্যাপারী জানান, গতকাল সকালে তাঁর ছেলে গোলজার হোসেনকে (৩৩) মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নেয় পার্শ্ববর্তী সাহাপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে মোহাম্মদ আলী। তারপর মোহাম্মদ আলীর নেতৃত্বে তাঁর সহযোগী আমজাদ হোসেন, হৃদয় হোসেন, রনি মিয়া ও ফয়েজ মিয়া তাঁর ছেলেকে অপহরণ করে নিয়ে মেঘনা নদীর বন্দরবাজার এলাকায় মাঝ নদীতে নিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। অনেক খোঁজাখুঁজি করার পরও তাঁর ছেলের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না।
গোলজার হোসেনের স্ত্রী মাফিয়া বেগম অভিযোগ করে বলেন, ‘পাওনা টাকা চাওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ আলীর নেতৃত্বে তাঁর সহযোগীরা আমার স্বামীকে হত্যা করেছে। এ ঘটনায় মোহাম্মদ আলী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।