অপহরণের শিকার ছাত্রী উদ্ধার হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণের ১৫ দিন পরও উদ্ধার হয়নি কিশোরগঞ্জের নিকলী উপজেলার নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর সকালে মাদ্রাসায় যাওয়ার পথে একই উপজেলার মেন্টু মিয়া (২৫) নামের এক বখাটে তাঁর সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে টেনে-হিঁচড়ে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ১৭ নভেম্বর মেন্টুসহ আরও চারজনের নাম উল্লেখ করে নিকলী থানায় মামলা করেন। ১৯ নভেম্বর মেন্টুর মাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কিন্তু ছাত্রীটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আর কোনো আসামিও গ্রেপ্তার হননি।
এ বিষয়ে জানতে চাইলে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তবে তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।