অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের মাহিগঞ্জ মন্দ্রিরা এলাকায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় মেয়েটির বাবা কোতোয়ালি থানায় অপহরণের মামলা করেছেন।
মামলার এজাহার ও অপহৃত শিক্ষার্থীর পারিবারিক সূত্রের বর্ণনা অনুযায়ী, কোচিং করতে ওই ছাত্রী ১৭ অক্টোবর শুক্রবার দুপুরের পর বাড়ি থেকে বের হয়। পরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে। কিন্তু মেয়েটির কোনো সন্ধান তাঁরা পাননি। মেয়েটির বাবা ওই এলাকার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান আহমেদকে বিষয়টি জানান। ওই রাতেই তিনি কোতোয়ালি থানায় মাহিগঞ্জ এলাকার চার যুবককে অভিযুক্ত করে একটি অপহরণ মামলা করেন। ওই চারজন বিদ্যালয় ও কোচিংয়ে যাওয়া-আসার পথে মেয়েটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত চারজনের নাম প্রকাশ না করতে পুলিশ অনুরোধ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মেয়েটিকে উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’