অপহরণের ১২ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ১২ দিন পর গত শুক্রবার রংপুরের স্কুলছাত্র শরিফুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। দিনাজপুরের পার্বতীপুর এলাকার একটি কবরস্থান থেকে ওই দিন রাতে রংপুর কোতোয়ালি থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
ওই কবরস্থান থেকে একটি ধারালো ছোরা, একটি মুঠোফোন এবং সাগরের পরনের কাপড় উদ্ধার করা হয়। শরিফুল রংপুরের আল মদিনা স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ জুলাই রংপুর নগরের মেডিকেল পাকার মাথা (ধাপ চিকলিভাটা) এলাকার গাজী বকুলের ছেলে শরিফুলকে দুর্বৃত্তরা অপহরণ করে। এরপর মুঠোফোনে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চায় দুর্বৃত্তরা। ওই মুঠোফোন কলের সূত্র ধরে অপহরণকারীদের অবস্থান সম্পর্কে জানতে পারেন সাগরের পরিবারের লোকজন। তাঁরা নীলফামারী থেকে আল ইমরান নামের এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গত বৃহস্পতিবার তাকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত।
ইমরানের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, পূর্বশত্রুতার জের ধরে শরিফুলকে অপহরণের পর হত্যা করে দিনাজপুরের পার্বতীপুর এলাকার কাছে রেললাইনের পাশে ফেলে রাখা হয়। ১৭ জুলাই লাশটি উদ্ধার করে স্থানীয় কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। খবর পেয়ে শুক্রবার রাতে রংপুর কোতোয়ালি থানার পুলিশ গিয়ে কবরস্থান থেকে লাশটি উদ্ধার করে।