অপহৃত আরও ১০ জেলে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনার ঠেংগারচরে পুলিশ ও জলদস্যু ভুট্টো বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনার পর আরও ১০ জেলেকে উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে ওই জেলেদের উদ্ধার করা হয়। হাতিয়া থানার পুলিশের ভাষ্য অনুযায়ী, টানা অভিযানের মুখে শনিবার রাত আটটার দিকে ওই জেলেদের ছেড়ে দিতে বাধ্য হয় জলদস্যু ভুট্টো বাহিনীর সদস্যরা। এরপর রাতেই উদ্ধার হওয়া জেলেরা বাড়িঘরে ফিরে গেছেন। এর আগে শনিবার বিকেলে ঠেংগারচরে অভিযান চালিয়ে অপহৃত ২৬ জেলে এবং তিনটি মাছ ধরা ট্রলার উদ্ধার করা হয়।