অপহৃত কলেজছাত্র উদ্ধার, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চকবাজারের ডিসি রোড এলাকা থেকে অপহৃত কলেজছাত্র সাইফুল ইসলামকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নগরের পাঁচলাইশ এলাকার একটি বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, গতকাল বুধবার বেলা ১২টার দিকে ডিসি রোড থেকে সাইফুলকে অপহরণ করা হয়। এর পর তাঁর বাবা আবদুর রহমানের মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে আবদুর রহমান পুলিশকে অবহিত করেন। পুলিশ আজ সন্ধ্যা সাতটার দিকে অভিযান চালিয়ে পাঁচলাইশ এলাকার ইসমাইল কলোনির একটি বাসা থেকে সাইফুলকে উদ্ধার করে। এ সময় ওই বাসা থেকে তৌহিদ উদ্দিন (২৬), মো. হারুন (২৭) ও তৌহিদুল মোস্তফাকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সাইফুলের বাবা থানায় একটি মামলা করেছেন। সাইফুলকে নগরের একটি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।