অপহৃত ছাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর থেকে অপহরণের আট দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। পার্বতীপুরের বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফেরদৌস আহম্মেদ জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী মহিলা কলেজের পাশে এক বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত সন্দেহে আ. লতিফ ও মঞ্জু নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল বুধবার দুপুরে ছাত্রীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।