অপহৃত তরুণী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ থেকে এক কিশোরীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গত রোববার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ওই কিশোরীকে রাজধানীর কদমতলীর পূর্ব দনিয়া থেকে উদ্ধার করা হয়েছে।

অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার দুজন হলেন সুজন দাস ও আবুল হাসান।

র‍্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সোনাহার আলী বলেন, ওই কিশোরী জামালপুরের মেলান্দহে তার ভাইয়ের সঙ্গে থাকত। তাদের বাড়ি ঢাকার সাভারে। মেলান্দহ থেকে ১৯ সেপ্টেম্বর হাসান ও সুজন তাকে অপহরণ করে ঢাকায় নিয়ে এসে কদমতলীর পূর্ব দনিয়ার একটি বাড়িতে আটকে রাখে।