অপহৃত ব্যবসায়ীকে সুন্দরবন থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার সুতারখালী গ্রাম থেকে অপহৃত ব্যবসায়ী জুনায়েদ হাসান ওরফে শুভ্রকে (৩০) সুন্দরবন থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সোয়া নয়টার দিকে অপহরণকারীদের কাছ থেকে তাঁকে উদ্ধার করা হয়।
জুনায়েদ পেশায় একজন চিংড়িঘের ব্যবসায়ী। দাকোপের সুতারখালী গ্রামে সুন্দরবন শ্রিম্পস প্রাইভেট লিমিটেড নামে তাঁর একটি চিংড়িঘের রয়েছে।
গতকাল শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে খুলনার ডিআইজি এস এম মনিরুজ্জামান জুনায়েদকে উদ্ধারের কথা জানান।