অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অপহৃত এক মাদ্রাসাছাত্রকে মিরসরাই থেকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত দুইটার দিকে উপজেলার করেরহাট এলাকার আদর্শগ্রাম থেকে তাকে উদ্ধার করে হালিশহর থানা-পুলিশ।
এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে রবিউল আলম চৌধুরী ও দেলোয়ার হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
নগরের হালিশহর থানার পরিদর্শক তদন্ত সাইফুদ্দিন আনোয়ার প্রথম আলোকে বলেন, নগরের হালিশহর আই ব্লকের একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র মাহমুদুর রহমানকে গত শনিবার সকালে বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে অপহরণ করা হয়।
পরে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ১০ হাজার টাকা অপহরণকারীদের দেওয়া হয়। বাকি টাকা দিতে যাওয়ার কথা বলে কৌশলে পুলিশ করেরহাট আদর্শগ্রাম এলাকা থেকে অপহৃত মাদ্রাসাছাত্রকে উদ্ধার করে।