অপহৃত মুক্তিযোদ্ধাকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া থেকে অপহৃত মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের কালাপাড়া এলাকার পাহাড়ে নুরুল আবছারকে রেখে যায় দুর্বৃত্তরা।
গত বুধবার দিবাগত রাত একটার দিকে দরজা ভেঙে ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে অপহরণ করা হয়। ।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, পুলিশের যৌথ অভিযানের মুখে দুর্বৃত্তরা নুরুল আবছারকে ছেড়ে দেয়।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম বলেন, অপহরণের ঘটনায় নুরুল আবছারের পরিবার থানায় মামলা না করলেও দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।