অপহৃত শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে অপহরণের তিন দিন পর মো. বাপ্পিকে (৬) নামের এক শিশুকে গত বৃহস্পতিবার রাতে শহরের টানবাজার এলাকা থেকে র‌্যাব উদ্ধার করেছে। গতকাল শুক্রবার র‌্যাব-১১-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের বন্দর থানার দেওয়ানবাগ এলাকার মো. বাদল মিয়ার ছেলে বাপ্পি গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় তাকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। এরপর অপহরণকারীরা বাপ্পির বাবার মুঠোফোনে এক লাখ টাকা মুক্তপণ দাবি করে দ্রুত বিকাশের মাধ্যমে পাঠাতে বলে। এরপর অপহৃতের বাবা বাদল র‌্যাব-১১-এর কাছে লিখিতভাবে অপহরণের অভিযোগ করেন।