অপহৃত শিশু উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বানভাসা গ্রাম থেকে গতকাল রোববার অপহৃত শিশু মোহনা আক্তারকে (৭) পুলিশ উদ্ধার করেছে। সেই সঙ্গে অপহরণের অভিযোগে লাইজু বেগম (২৪) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। গতকাল বিকেলে শিশুটির বাবা মনির হোসেন লালমনিরহাট সদর থানায় একটি অপহরণ মামলা করেন। মোহনা সম্প্রতি তার মা আঞ্জুআরার সঙ্গে নানা আবদুল বারেকের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বালাপুকুর গ্রামে বেড়াতে আসে। গতকাল দুপুরে সে অপহৃত হয়।