অপহৃত শিশু উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রাম থেকে গতকাল বুধবার সকালে মেরাজুল কবির ওরফে রিফাত (৫) নামের অপহৃত এক শিশুকে উদ্ধার করা হয়েছে। সে লালমনিরহাটের আদিতমারী উপজেলার আনোয়ার হোসেনের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মেরাজুলের বাবা আনোয়ার গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। অপহরণকারী চক্রের সদস্য আটপাড়ার খিলা গ্রামের আরিফ ও বিদ্যা মিয়া গত মঙ্গলবার বিকেলে আরও দুই অপহরণকারীর সহযোগিতায় চান্দনা চৌরাস্তা এলাকা থেকে কৌশলে ওই শিশুকে খিলা গ্রামে নিয়ে আসেন। গতকাল সকালে তাঁরা শিশুটিকে নিয়ে দৌলতপুর গ্রামে যান। গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মেরাজুলকে উদ্ধার ও আরিফকে আটক করে।