অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর থেকে অপহরণের শিকার শিহাব (৫) নামের এক শিশুকে উদ্ধার করেছে কালিয়াকৈর থানা-পুলিশ। গতকাল সোমবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিনা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ফারুক মীর (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, কালিয়াকৈরের উত্তর কাঞ্চনপুর এলাকার আকবর আলীর ছেলে শিহাব গত ১১ জানুয়ারি সন্ধ্যায় বাড়ির উঠানে খেলা করছিল। তখন শিশুটির মা শিল্পী বেগম ঘরের ভেতরে কাজ করছিলেন। বাড়িতে অন্য কোনো লোক না থাকায় উঠান থেকে শিশুটিকে অপহরণ করেন ফারুক মীর। পথে ফারুককে বাধা দেন প্রতিবেশী ইউসুফ আলী। কিন্তু তখন ইউসুফকে খুন করার হুমকি দিয়ে শিহাবকে নিয়ে চলে যান ফারুক। এ ঘটনায় শিহাবের বাবা আকবর আলী কালিয়াকৈর থানায় ফারুকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।