অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরা থেকে অপহৃত ছয় বছরের একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এসব তথ্য জানানো হয়।
খুদেবার্তার বিবরণ অনুযায়ী, গাজীপুর ও গাইবান্ধা থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করার কথা ডিবির।