অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর থেকে অপহৃত স্কুলছাত্রীকে ১৭ দিন পর রাঙামাটি থেকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ তাকে উদ্ধার করে। অপহরণে জড়িত থাকার অভিযোগে দিলদার হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৬ জানুয়ারি দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গত ২০ জানুয়ারি থানায় দিলদারসহ চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, অপহরণের ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।