অপহৃত স্কুলছাত্রী এক মাসেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলায় অপহৃত স্কুলছাত্রীকে (১৫) এক মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ৭ আগস্ট বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাসিন্দা ও দশম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন একই উপজেলার নয়াদীঘি গ্রামের খোরশেদ আলম (২৩)। গত ৬ আগস্ট মেয়েটি স্কুল থেকে ফেরার পথে খোরশেদ তার পথরোধ করে স্বেচ্ছায় বিয়ে না করলে অপহরণের হুমকি দেন। পরদিন রাত সাড়ে আটটায় মেয়েটি নলকূপ থেকে পানি আনতে বাড়ির বাইরে এলে খোরশেদ বন্ধুদের সহায়তায় ওই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা ২০ আগস্ট বোদা থানায় খোরশেদ, তাঁর সহযোগী নুরুল ও ওয়ালিউলের বিরুদ্ধে অপহরণ মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মৃগেন্দ্র নাথ সরকার বলেন, ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।