প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় এক ঝাড়ুদারের মেয়ে (১৪) গত শনিবার দুপুরে বাড়ির পাশে কাপড় শুকাতে যায়। এ সময় একটি আসবাবের দোকানের কর্মচারী জেমস মণ্ডল কৌশলে তাকে ডেকে আনেন। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে চন্দন সুইপার (১৯) ও তাঁর সহযোগীরা প্রথমে মেয়েটিকে বগুড়ায় নিয়ে যান। বিকেলে সান্তাহার নিয়ে যাওয়ার পথে মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ওই অটোরিকশাটি ধাওয়া করে। পরে ওই মেয়েকে উদ্ধার ও চন্দনকে আটক করে পুলিশ। এ ছাড়া ওই দিন সন্ধ্যায় জেমসকে আটক করে থানায় সোপর্দ করেন এলাকাবাসী। এ ব্যাপারে গতকাল ওই মেয়ের ভাই মামলা করেছেন। থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।