অবমাননাকর ছবি আপলোড, যুবদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর ছবি আপলোড করার অভিযোগে চট্টগ্রামের মিরসরাইয়ে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে হিঙ্গুলী ইউনিয়নের গনকছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ইফতেখার মাহমুদ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি হিঙ্গুলী ইউনিয়ন যুবদলেরও সভাপতি।
পুলিশ সূত্র জানায়, গত বছরের ১ নভেম্বর ইফতেখার মাহমুদ তাঁর ফেইসবুক পাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অবমাননাকর ছবি আপলোড করেন। এর পর থেকে পুলিশ তাঁকে খুঁজছিল।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর ছবি আপলোড করায় তথ্যপ্রযুক্তি আইনে ইফতেখারের বিরুদ্ধে মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নাশকতার আরও তিনটি মামলা আছে। গত ১৩ জানুয়ারি অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকে বোমা হামলার ঘটনায় করা মামলারও আসামি তিনি।