অবমাননাকর মন্তব্য করার অভিযোগে যুবক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে পবিত্র কোরআন নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে নোয়াখালীর চাটখিল থেকে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওই যুবককে আটক করে পুলিশ।
এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, লিটন নামের ওই যুবক তাঁর ফেসবুক পাতায় পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। গতকাল দুপুরে তাঁকে আটক করা হয়েছে।