অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরে নামার বাজার এলাকায় ইফতেখার কায়সার ওরফে বাবু নামে ছাত্রলীগের এক নেতাকে মারধরের প্রতিবাদে ছোটকুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় ছাত্রলীগ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ অবরোধ করে তারা। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। ইফতেখার কায়সার উপজেলা কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। গতকাল দুপুরে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে মারধর করে বলে থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেন তিনি।