অবরোধে অতিরিক্ত ভাড়া আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব-চাঁদপুর সড়কে অটোরিকশাচালকদের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। গত বুধবার থেকে চালকেরা হরতাল-অবরোধের কথা বলে যাত্রীদের কাছ থেকে দেড় গুণ বেশি ভাড়া আদায় করছেন।
ব্যবসায়ী জহরুল ইসলাম বলেন, গত দুই দিন ধরে চালকেরা বেশি ভাড়া নিচ্ছেন। এতে টাকাপয়সা বেশি খরচ হচ্ছে। মতলব-চাঁদপুর অটোরিকশাচালক সমিতির সভাপতি মো. কুদ্দছের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। মতলব দক্ষিণ থানার ওসি মো. কবির হোসেন বলেন, অকারণে যাতে চালকেরা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিতে না পারেন, সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।