অবরোধ ও ডাকাতি ঠেকাতে কাঠ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর থেকে রাজাপুর পর্যন্ত নাটোর-পাবনা মহাসড়কসংলগ্ন আটটি করাতকল থেকে তিন ট্রাক কাঠের গুঁড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ ওই আদালত পরিচালনা করেন।
জাহিদ নেওয়াজ জানান, চলমান অবরোধ-হরতালসহ বিভিন্ন সময় মহাসড়কে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য সড়কের পাশের করাতকলে জমা রাখা কাঠের গুঁড়ি ব্যবহার করছে দুর্বৃত্তরা। এ ছাড়া মহাসড়কে ডাকাতির সময় ডাকাতেরাও এসব কাঠ ব্যবহার করছে বলে পুলিশ অভিযোগ করেছে। তাই অভিযান চালিয়ে রাজাপুর থেকে আহম্মদপুর পর্যন্ত মহাসড়কসংলগ্ন আটটি করাতকল থেকে তিন ট্রাক কাঠ জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের স্থায়ীভাবে কাঠের গুঁড়ি না রাখার জন্য বলা হয়েছে।