অবশেষে অবৈধ দুই ডকইয়ার্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জে শীতলক্ষ্যা নদীর পাড় থেকে গতকাল শনিবার অনুমোদনহীন দুটি ডকইয়ার্ড উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। এর আগে গত বৃহস্পতিবার অভিযান পরিচালনা করলেও ডকইয়ার্ড দুটির লোকজনের বাধায় উচ্ছেদ করা যায়নি।

গতকালের উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী হাকিম রিফাত মান্নান। এ সময় নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (ক-অঞ্চল) আবদুল্লাহ আল মাসুদ, বন্দর থানার ওসি আবুল কালাম, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

রেজাউল করিম বলেন, মদনগঞ্জে আলিনা ও আল্লাহর দান নামে দুটি ডকইয়ার্ড দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই চলছিল। সম্প্রতি ওই এলাকার একটি ডকইয়ার্ডকে সরকারিভাবে ২০টি ড্রেজার (খননযন্ত্র) নির্মাণের জন্য সাত একর জমি বরাদ্দ দেওয়া হয়। আলিনা ডকইয়ার্ডের মালিক মাহফুজ ও আল্লাহর দান ডকইয়ার্ডের মালিক জহির মুন্সিকে ওই জায়গা খালি করে দেওয়ার জন্য নোটিশদেওয়া হয়েছিল। কিন্তু দখলদারেরা সরকারের নির্দেশনা মানেননি। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ নদীবন্দরের কর্মকর্তারা এক্সকাভেটর নিয়ে ডকইয়ার্ড দুটি উচ্ছেদকরতে গেলে দখলদারেরা বহিরাগত নারী-পুরুষদের দিয়ে বাধা দেন। ওই দিন দখলদারেরা সময় প্রার্থনা করেন। এরপর তাঁদের দ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তারপরও তাঁরা অবৈধ স্থাপনা সরিয়ে নেননি। গতকাল অভিযান চালিয়ে দুটি ডকইয়ার্ডের অন্তত ১০টি আধা পাকা ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি নদীর পাড়ে থাকা নির্মাণাধীন জাহাজগুলো দ্রুত সরিয়ে নিতে সময়সীমা বেঁধে দেওয়া হয়।