অবশেষে গণপূর্তর নির্বাহী প্রকৌশলীকে ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভবনের ভেতরে গাছ কেটে গুঁড়ি খণ্ড খণ্ড করে ফেলে রাখা হয়েছে। ফাইল ছবি
গণভবনের ভেতরে গাছ কেটে গুঁড়ি খণ্ড খণ্ড করে ফেলে রাখা হয়েছে। ফাইল ছবি

নাটোরের উত্তরা গণভবনে মরা গাছ কাটার নামে শতবর্ষী তাজা গাছ কেটে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান আকন্দকে ওএসডি করা হয়েছে।

গণপূর্ত বিভাগ নাটোর কার্যালয় সূত্রে জানা যায়, ওএসডি করে ঢাকার প্রধান কার্যালয়ে নেওয়ার আদেশ পাওয়ার পর ২৫ অক্টোবর তিনি নাটোরে শেষ অফিস করেছেন। ১৭ অক্টোবর অবৈধভাবে কয়েক লাখ টাকার গাছ কেটে নেওয়ার খবর প্রথম আলোতে ছাপা হয়। উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটি ওই দিনই জরুরি ভিত্তিতে এক সভা করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদনে গণপূর্তর নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান আকন্দ, ঠিকাদার সোহেল ফয়সাল, গণভবনের তত্ত্বাবধায়ক আব্দুস সবুর তালুকদারসহ মোট ছয়জনকে অভিযুক্ত করা হয়।

উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির প্রধান জেলা প্রশাসক তাঁদের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর ২৩ অক্টোবর এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, গণপূর্তসচিব এবং রাজশাহী বিভাগীয় কমিশনের কাছে চিঠি দেন।

জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, তাঁর পাঠানো চিঠি অনুযায়ী এখনো কোনো নিদের্শনা তিনি পাননি, তবে নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান আকন্দকে ওএসডি করার ব্যাপারে কোনো কাগজপত্র না পেলেও ঘটনাটি তিনি জেনেছেন।