অবশেষে নাটোরে ডিবিএসকেএস কার্যালয় সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে গতকাল সোমবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার দুস্থ ও ভূমিহীন সমাজকল্যাণ সংস্থার (ডিবিএসকেএস) প্রধান কার্যালয় সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করে ১৪ হাজার গ্রাহককে ‘প্রতারণা’র ফাঁদে ফেলায় জেলা প্রশাসনের নির্দেশে কার্যালয়টি বন্ধ করা হয়।
বড়াইগ্রাম ইউএনও’র কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে ইউএনও শরীফুন্নেসা উপজেলার বনপাড়া এলাকার মালিপাড়া সড়কে অবস্থিত ডিবিএসকেএসের কার্যালয়ে যান। তাঁর নির্দেশে ওই সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেওয়া হয়। পরে কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে সিলগালা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ওসমান আলী কার্যালয়ে ছিলেন না। সেখানে অবস্থানরত নির্বাহী পরিচালকের ছেলে ও প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর আবু হানিফকে প্রতিষ্ঠান সিলগালা করার কারণ জানিয়ে দেওয়া হয়।