অবশেষে নামমাত্র উচ্ছেদ অভিযান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে গতকাল শনিবার অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। তবে বেশির ভাগ স্থাপনাই উচ্ছেদ হয়নি।
সওজ জানায়, গতকাল দুপুরে গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে উচ্ছেদে অভিযান চালানো হয়। স্থানীয় প্রশাসনের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. যুবায়ের। অভিযানে অর্ধশত ভাসমান দোকানসহ বেশ কয়েকটি স্থাপনা ভেঙে দেওয়া হয়। তবে মহাসড়কের পাশে সওজের জমিতে স্থাপিত আমিনুরের বাজারের অধিকাংশ স্থাপনাই উচ্ছেদ করা হয়নি।
গত ১০ ডিসেম্বর প্রথম আলোতে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে ফুটপাতসহ সওজের জমি দখল করে অবৈধ স্থাপনা ও দোকান বসিয়ে চাঁদা আদায়-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।