প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞাকে সিলেটের জকিগঞ্জে বদলি করা হয়েছে। গত সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শামস্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত আদেশে রফিজ মিঞাকে বদলির বিষয়টি জানানো হয়। আদেশে গত বুধবারের মধ্যে তাঁকে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়। কিন্তু বুধবার পর্যন্ত তিনি দায়িত্বভার হস্তান্তর করেননি। সম্প্রতি পরীক্ষার প্রশ্নপত্র তৈরিতে সরকারি নীতিমালা ভঙ্গ করে অতিরিক্ত টাকা নেওয়া এবং ছোট অক্ষরে প্রশ্নপত্র ছাপানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি|