অবশেষে মামলা নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনার দুই দিন পর অবশেষে মামলা নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার প্রেসক্লাবের আহ্বায়ক এম হেদায়েত বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। এতে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৩২ জনকে আসামি করা হয়েছে।

গত রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (সোমবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন) বর্তমান মেয়র সফিউল আলমের সংবাদ সম্মেলন চলাকালে সীতাকুণ্ড প্রেসক্লাবে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনার পর সাংবাদিকেরা মামলা করতে গেলে পুলিশ প্রথমে মামলা নিতে চায়নি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান মামলা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।