অবশেষে মামলা রেকর্ড, হামলার প্রধান হোতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামলা চালিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় অবশেষে গৌরনদী মডেল থানার পুলিশ মামলা নিয়েছে। এ ছাড়া হামলার প্রধান হোতা আনিচ হাওলাদারকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে উপপরিদর্শক (এসআই) জোবায়ের হোসেনকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
নলচিড়া ইউনিয়নের পিংলাকাঠি গ্রামে গভীর নলকূপের পানি নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে গ্রামের অসহায় দিনমজুর এসকেন হাওলাদার ও তাঁর স্ত্রী সেফালী বেগমকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন প্রতিবেশী আনিচ হাওলাদারসহ পাঁচ-ছয়জন। এ ঘটনায় গত রোববার মামলা করতে গেলে এএসআই মামলা নেননি।
গতকাল প্রথম আলোয় ‘এএসআইর বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওসি মো. আলাউদ্দিন মিলন ঘটনার সত্যতা স্বীকার করেন।