অবহেলার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সায়েদাবাদের জনপথ মোড়ের অদূরে গতকাল সকাল থেকে নিতান্ত অবহেলায় একটি শিশুর লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা বলছেন, শিশুটি ওই এলাকার পথে পথে ঘুরে আবর্জনা সংগ্রহ করত, থাকত ফুটপাথে। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে সে মারা গেছে। কেউ তার পরিচয় জানাতে পারেনি। কেউ তাকে চিনতেন বলেও দাবি করেননি। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, আনুমানিক ১১-১২ বছরের শিশুটির মৃতদেহ পুলিশ উদ্ধার করে বেলা তিনটার দিকে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।