অবহেলায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক ব্যবস্থাপক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা পৌর শহরের একটি ক্লিনিকে গত বৃহস্পতিবার সকালে অবহেলায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম তানজিনা আক্তার।
এ ঘটনায় পুলিশ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোতাহার হোসেনকে আটক করে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, তানজিনা (২০) উপজেলার হবিরবাড়ি এলাকার নেছার উদ্দিনের স্ত্রী। গত বুধবার দুপুরে প্রসবব্যথা শুরু হলে তানজিনাকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় তাহমিনা জেনারেল হাসপাতাল নামের ওই ক্লিনিকে নেওয়া হয়। পরে ক্লিনিক কর্তৃপক্ষ তাঁর স্বজনদের জানায়, দ্রুত অস্ত্রোপচার করতে হবে। ১৮ হাজার টাকা চুক্তিতে চিকিৎসক মোশারফ হোসেন তাঁর সহযোগীদের নিয়ে এক ঘণ্টার মধ্যে অস্ত্রোপচার করেন। তানজিনার পুত্রসন্তান হয়। এর কিছুক্ষণ পর তানজিনাকে ক্লিনিকের শয্যায় নেওয়া হয়। একপর্যায়ে তাঁর রক্তক্ষরণ শুরু হয়। স্বজনেরা বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।