অবৈধ ওষুধসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার ভোরে শুল্ক গোয়েন্দারা বিপুল পরিমাণ অবৈধ ওষুধসহ এক যাত্রীকে আটক করেছেন। তাঁর নাম জহুরুল হক।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গতকাল ভোর পৌনে পাঁচটার দিকে বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি ০৮৭) একটি উড়োজাহাজে জহুরুল হক মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন। শুল্ক গোয়েন্দাদের কাছে গোপন খবর ছিল জহুরুল হক নামের এক ব্যক্তি অবৈধ ওষুধ নিয়ে ঢাকায় আসছেন। উড়োজাহাজটি অবতরণের পর শুল্ক গোয়েন্দারা জহুরুলের ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ আটক করেন। পাসপোর্ট অনুযায়ী তাঁর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর হাছানপুরে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, আটক ওষুধের মূল্য প্রায় ১০ লাখ টাকা।