প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১৪ ঘনফুট কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল। বিজিবি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বিজিবির টহল দল রাত আটটার দিকে জুড়ীর দিলখোশ চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানসহ ৮৪ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করে। এ ছাড়া রাত সাড়ে ১২টার দিকে বিজিবি বড়লেখার কাশেমনগর এলাকায় সড়কের পাশে ফেলে রাখা অবস্থায় ৩০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে। বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নেয়ামুল কবীর বলেন, জব্দ করা কাঠ বন বিভাগের জুড়ীর লাঠিটিলা বিট কার্যালয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।